পণ্য ও ক্যাটাগরি

গাইড সূচি | শুরু করা | ভূমিকা | যোগাযোগ | পণ্য | নিবন্ধন | কার্ট | ট্রেডিং | স্টক | শব্দকোষ | FAQ

Pronto BD-এর product module দিয়ে আপনি কোন জিনিস বিক্রি বা কিনবেন তা সংজ্ঞায়িত করেন। পণ্য শুধু physical item নয়, service-ও হতে পারে।

প্রথমবার Product onboard করার ধাপ

  1. হোম স্ক্রিন থেকে আমার পন্য কুইক লিঙ্কে যান।

  2. সাইড টুলবারে আইকন ব্যবহার করে নতুন product তৈরি করুন। আইকনটি Add product wizard একশানটি রান করে।

  3. পন্য ফিল্ড এ আপনার প্রয়োজনীয় পন্যটির নাম লিখে search করুন। যদি না থাকে, তাহলে নতুন product তৈরি করুন।

  • নতুন পন্য তৈরি করতে [➕] বাটন ব্যবহার করুন।

    1. পন্যের ইংরেজি ও বাংলা নাম পূরণ করুন।

    2. প্রস্তুতকারক (manufacturer) ঠিক করুন। প্রয়োজনে নতুন manufacturer তৈরি করুন।

    • নতুন manufacturer তৈরি করতে প্রস্তুতকারক (Manufacturer) - এর পাশের [➕] বাটন ব্যবহার করুন।

    • প্রস্তুতকারকের নাম, এবং দেশ পূরণ করে Manufacturer তৈরি করুন।

    1. category বা ধরন ঠিক করুন (ভুল category হলে search দুর্বল হবে)। প্রয়োজনে নতুন category তৈরি করুন।

    • নতুন category তৈরি করতে ধরন (Category) - এর পাশের [➕] বাটন ব্যবহার করুন।

    • ধরন-এর নাম, বাংলা নাম, মূল বিভাগ (Parent category), এবং বর্ননা (Description) পূরণ করে Category তৈরি করুন।

  1. ট্রেড প্রকার (Trade type), একক সরবরাহ (Delivery unit), সর্বনিম্ন অর্ডার পরিমান (Minimum order quantity), এবং স্টকে আছে (In stock) (স্টকে কি পরিমান আছে) দিয়ে পন্য ইনসার্ট করুন।

Add Product Wizard

আমার পন্য বা My products টেবল থেকে সাইড টুলবারে পাওয়া action ব্যবহার করে একটি পন্যের মূল্য এন্ট্রি তৈরি করা যায়। এই wizard মূল product record-এর সাথে আপনার company-র selling বা buying setup যুক্ত করে।

Wizard-এ সাধারণত নিচের field থাকে:

  • পন্য (Product) - যে product-টি আপনি নিজের company-র catalog-এ যোগ করবেন

  • ট্রেড প্রকার (Trade type) - sales না purchases, অর্থাৎ এই product আপনি বিক্রি করবেন নাকি কিনবেন

  • স্টকে আছে (In stock) - শুরুতে স্টকে কি পরিমান আছে

  • একক সরবরাহ (Default unit) - piece, box, package ইত্যাদির মধ্যে কোন unit-এ কাজ করবেন

  • সর্বনিম্ন অর্ডার পরিমান (Minimum order quantity) - সবচেয়ে কম কত quantity-তে order নেওয়া বা দেওয়া হবে

আপনার পন্যটি সিস্টেম এর অন্তর্ভুক্ত না হলে Product বা পন্য field-এর পাশে [➕] button থেকে সাথে সাথে নতুন product তৈরি করা যায়। সেই popup-এ নাম, বাংলা নাম, প্রস্তুতকারক, ধরন, এবং বর্ননা দিয়ে পন্য তৈরি করে আবার wizard-এ ফিরে আসা যায়।

Wizard submit করলে system যা করে:

  • আপনার company-কে পার্টনার ধরে একটি partner price রেকর্ড তৈরি করে

  • নির্বাচিত ট্রেড প্রকার, একক সরবরাহ, এবং সর্বনিম্ন অর্ডার পরিমান সংরক্ষণ করে

  • স্টকে আছে শূন্যের বেশি হলে পন্যের জন্য provision এন্ট্রি তৈরি বা আপডেট করে

  • শেষে নতুন তৈরিক্রিত পার্টনার-স্পেসিফিক product detail-এ নিয়ে যায়

কখন ব্যবহার করবেন:

  • কোনো existing product প্রথমবার নিজের catalog-এ আনতে হলে

  • নতুন product তৈরি এবং নিজের চালু setup-এ যোগ করতে হলে

Products, Services, Parts

সিস্টেমে বিভিন্ন product type থাকতে পারে। ব্যবহারকারী সাধারণত category-ভিত্তিক তালিকা, search, এবং price summary দেখেন।

পণ্যের মূল তথ্য

একটি product-এ সাধারণত থাকে:

  • designation বা নাম

  • Bangla designation বা বাংলা নাম

  • manufacturer বা প্রস্তুতকারক

  • category বা ধরন

  • description/body বা বর্ননা

  • barcode identity বা বারকোড পরিচয়

  • images বা album items বা পন্যের ছবি (যদি থাকে)

ক্যাটাগরি কীভাবে কাজ করে

Category দিয়ে product-কে গুচ্ছ আকারে সাজানো হয়। উদাহরণ:

  • Electrical বা বৈদ্যুতিক

  • Switch বা সুইচ

  • Piano switch বা পিয়ানো সুইচ

  • Socket বা সকেট

  • Cutout বা কাটআউট

এভাবে hierarchical category structure search এবং browsing সহজ করে।

Delivery units

Pronto বিভিন্ন delivery unit ব্যবহার করতে পারে, যেমন:

  • Pieces বা টুকরা

  • Boxes বা বাক্স

  • Packages বা প্যাকেজ

  • Metres বা মিটার

  • Litres বা লিটার

  • Grams বা গ্রাম

  • Kilograms বা কিলোগ্রাম

  • Hours বা ঘণ্টা

  • Months বা মাস

এটা কেন দরকার

  • একই product-কে আলাদা packing-এর হিসেবে বিক্রি করা যায়।

  • bulk price এবং smaller-unit price আলাদা হতে পারে। (বেশি পরিমাণে কেনার দাম এবং অল্প পরিমাণে কেনার দাম আলাদা হতে পারে।)

  • shopping cart-এ price calculation unit অনুযায়ী বদলাতে পারে।

Product card-এ কী দেখবেন

  • product name বা designation বা পন্যের নাম

  • supplier বা partner name বা সরবরাহকারী বা পার্টনারের নাম

  • packaging summary বা প্যাকেজিং সংক্ষিপ্তসার (যেমন 1 box = 10 pieces)

  • পন্যের মূল্য

  • add to cart button বা কার্টে যোগ করার বাটন

  • আমার পন্যের টেবিলে সরাসরি ভউচারে যোগ করার অপশন (Add to voucher)

টিউটোরিয়াল ভিডিও দেখুন:

  • পণ্য, মূল্য এবং স্টকে থাকা পরিমাণ: পণ্যের তথ্য সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করার পদ্ধতি।

আরও দেখুন

গাইড সূচি | শুরু করা | ভূমিকা | যোগাযোগ | পণ্য | নিবন্ধন | কার্ট | ট্রেডিং | স্টক | শব্দকোষ | FAQ